সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৫নং ওয়ার্ডে ক্রিকেট ফাইনাল খেলার ট্রফি প্রদান

Paris
Update : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডের ভাটপাড়া মহল্লায় ভাটাপাড়া তরুণ সংঘ এর আয়োজনে “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান কে সামনে রেখে মাদক বিরোধী সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম রুবেল, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আব্দুল আল মাসুম, মুক্তি সংঘ পরিচালক মোঃ রাজু, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ হাফিজুল ইসলাম আপেল সহ স্থানীয় সুধী জন।

সমাপনী বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান ৫নং ওয়ার্ডের যুব সমাজকে মাদক ও যেকোন প্রকার নেশা থেকে নিজেকে দুরে রাখার অহব্বান জানান। একই সাথে যুব সমাজকে যেকোন প্রকার সামাজিক বিচ্যুতিমূলক কাজ থেকে দুরে থাকতে বলেন। আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্ট যুবসমাজকে সুস্থ্য প্রতিযোগীতায় উৎসাহিত করবে যা আগামীতে তাদের ব্যক্তি জীবনের সফলতায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।


আরোও অন্যান্য খবর
Paris