সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব প্রভাব ফেলবে ফুটবলেও

Paris
Update : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্বের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। রুশ সেনা অভিযানের আশঙ্কার মুখে ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। এরইমধ্যে জানা গেছে, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার চালিয়েছে। দুই দেশের এমন উত্তেজনা যে সহজেই থামছে না, তা বোঝাই যাচ্ছে। তবে এ দ্বন্দ্ব প্রভাব ফেলবে ফুটবলেও। কারণ, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যদি চলমান সংকট চলতে থাকে, তাহলে ম্যাচটির ভেন্যুতে পরিবর্তন আসতে পারে। যদিও এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি উয়েফা।

আপাতত, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে উয়েফা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গভর্নিং বডি একটি বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উয়েফা ক্রমাগত এবং ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে উয়েফা। করোনা মহামারির কারণে আগের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ভেন্যুতেও পরিবর্তন এনেছিল উয়েফা। এবার ইউক্রেন-রাশিয়ার সংকটে তেমন কিছু হয় কি না, সেটাই দেখার। ২৮ মে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে অনুষ্ঠিত হওয়ার কথা এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।


আরোও অন্যান্য খবর
Paris