সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

রাজশাহীতে জুয়া খেলে ৮ পুলিশ সাসপেন্ড, করা হবে ডোপ টেস্টও

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শেখপাড়ায় আবাসিক হোটেলে জুয়া খেলার অপরাধে পুলিশের ৮ সদস্যকে সাময়িকখাবে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের পৃথক দাপ্তরিক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এছাড়া মাদক সেবন সন্দেহে তাদের ডোপ টেস্ট করাও হবে।

সাময়িক বরখাস্ত হওয়া আট জনের মধ্যে রয়েছে মহানগর পুলিশের (আরএমপি) ছয় জন ও জেলা পুলিশের দুই জন। এরা হলেন, এএসআই আবদুল বারেক, মিজানুর রহমান, নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আবদুস সালাম ও সাহেদ আলী। তারা সবাই পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখান থেকেই আবাসিক হোটেলে গিয়ে জুয়া খেলছিলেন তারা। আর জুয়া খেলার অপরাধে জেলা পুলিশের দুই কনস্টেবল রফিকুল ইসলাম ও বিপুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া হোটেল থেকে জেলা পুলিশের আবদুল করিম নামের একজন বাবুর্চিকেও আটক করা হয়েছিল। তিনি অবসর-উত্তর ছুটিতে (পিআরএলে) আছেন।

আট পুলিশ সদস্যের বরখাস্তের দাপ্তরিক আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্য গত বুধবার দিবাগত রাতে রাজশাহী নগরের শেখপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলের দোতলায় টাকা দিয়ে জুয়া খেলছিলেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানার এসআই মাসুদ রানা সেখানে যান। বিষয়টি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

পরে তাঁদের পুলিশি জিম্মায় নেওয়া হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, এসব পুলিশ সদস্যের এমন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী ও অসদাচরণের শামিল। তাই তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকসেবন সন্দেহে তাদের ডোপ টেস্ট করানো হবে। একইভাবে জেলা পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জেলার দুই সদস্যকে বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।


আরোও অন্যান্য খবর
Paris