সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ওয়ানডে বিশ্বকাপে ৯ খেলোয়াড় নিয়েই সাজানো যাবে দল!

Paris
Update : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : নিউজিল্যান্ডে নারীদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নয়জন খেলোয়াড় ফিট থাকলেই মাঠে নেমে পড়তে পারবে দলগুলো। করোনার কারণে এমনই বড় ছাড় দেওয়ার কথা ভাবছে আইসিসি। গতকাল বৃহস্পতিবার আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টিটলে নিশ্চিত করেছেন, করোনার কারণে যদি কোনো দলের খেলোয়াড় সংকট পড়ে, তবে বদলি ফিল্ডার হিসেবে ম্যানেজম্যান্ট এবং কোচিং স্টাফের দুইজন মাঠে নামতে পারবেন। টিটলে বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, আমরা এই পরিবেশে প্রতি দলকে নয়জন ক্রিকেটার নিয়েই খেলার অনুমতি দেবো।

যদি কোনো দল ম্যানেজম্যান্ট থেকে নারী বদলি খেলোয়াড় নামাতে চায় তবে আমরা ব্যাটিং বা বোলিং করবে না এমন দুজন বদলি খেলতে দেব, যাতে করে ম্যাচটা চালিয়ে যাওয়া যায়।’ করোনার কথা মাথায় রেখে ইতোমধ্যে দলগুলোকে ১৫ জনের স্কোয়াডের বাইরে বাড়তি তিনজন ট্রাভেলিং রিজার্ভ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে ফিকশ্চারও বদল হতে পারে, জানিয়েছেন টিটলে।

নিউজিল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। গতকাল বৃহস্পতিবারই ৬ হাজারের বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে দেশটি। আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মুঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজকে।


আরোও অন্যান্য খবর
Paris