সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড ও আরব আমিরাত

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : গত বছরের মতো এবারও টি-২০ বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের আসর। ১৬ দলের মধ্যে ১২ দল আগেই নিশ্চিত ছিল। বাকি চার দল আসবে বাছাইপর্ব থেকে। অবশ্য এরইমধ্যে দুটি দল নিশ্চিতও হয়ে গেছে। আইসিসি গ্লোবাল কোয়ালিফায়ার-১-এর ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

ওমানের আল আমিরাত মাঠে কোয়ালিফায়ার-এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ৬৮ রানে হারিয়েছে আমিরাত। অন্য সেমিফাইনালে গত বিশ্বকাপ খেলা ওমানকে ৫৬ রানে হারায় আয়ারল্যান্ড। এদিকে, টুর্নামেন্টের বাকি দুই দল উঠে আসবে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় গ্লোবাল কোয়ালিফায়ার-বি থেকে।


আরোও অন্যান্য খবর
Paris