বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিতে যোগ দিলেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন। গতকাল শুক্রবার সকালে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরায় বাসায় এ যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানের মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বিকল্প ধারার নেতা মাহতাব উদ্দিন জাপা প্রধান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। এ সময় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris