সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মার্চে দুই দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Paris
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমতি মেলেনি এখনও। সেটা পাওয়ার কাজ চলছে। অনানুষ্ঠানিকভাবে সামনের দুই প্রতিপক্ষ অবশ্য ঠিক হয়ে গেছে। অনুমতি মিলে গেলেই আগামী মার্চের ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ মঙ্গলবার দুটি ম্যাচ খেলার বিষয়ে জানিয়েছেন। “মালদ্বীপে গিয়ে আগামী ২৪ মার্চ তাদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ দেশে ফিরে সরাসরি সিলেটে যাবে জামাল ভূইয়ারা।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।” গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের সবাই কোভিড-১৯ টিকা না নেওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। সেই থেকে মার্চের ফিফা উইন্ডো কাজে লাগানোর কথা বলে আসছিল বাফুফে। এজন্য লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ-এই সাত দেশের সঙ্গে যোগাযোগ করেছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

সবশেষ মালদ্বীপ ও মঙ্গোলিয়াকে বেছে নিয়েছে বাফুফে। এই তিন দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে মালদ্বীপ, ১৫৭তম। মঙ্গোলিয়ান ১৮৪তম এবং তাদের চেয়ে দুই ধাপ পেছনে বাংলাদেশ। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর হাভিয়ের কাবরেরার কোচ হিসাবে এখনও অভিষেক হয়নি। এ দুটি ম্যাচ দিয়েই মিশন শুরু করবেন এই স্প্যানিশ কোচ।


আরোও অন্যান্য খবর
Paris