সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে থাকছে ‘ডিআরএস’

Paris
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ঢাকায় হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবারের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ‘ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’ থাকছে। গত রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)। তিনি বলেন, ‘বিপিএল চলাকালে ডিআরএস এর যন্ত্রপাতি ঢাকায় চলে এসেছিল।

যারা এটা পরিচালনা করবেন সেই টেকনিক্যাল পার্সনরাও চলে এসেছেন। আশা করছি, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা শতভাগ ডিআরএস ব্যবহার করতে পারবো। ’বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিআরএস ব্যবহার করেনি বিসিবি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে বিপিএলে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তে পর সমালোচনা আরো তীব্র হয়। পরে ডিআরএস এর পরিবর্তে পুরনো দিনের অল্টারনেটিভ রিভিউ সিস্টেম বা ‘এডিআরএস’ ব্যবহার করা হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris