সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে বিপিএল ফুটবলের উদ্বোধনী দিনে চট্রগ্রাম’র জয়

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

স্পোর্টস রিপোর্টার : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল(বিপিএল) লীগের আসর গতকাল শনিবার শুরু হয়েছে। উদ্বোধনী দিনে চট্রগাম আবাহনী লিমিটেড ২-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়। আবাহনীর পক্ষে খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় নাইজেরিয়ান ফুটবলার এবিমোবই থ্যাংকগড গোল করে দলে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে না পারায় প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে চট্রগাম আবাহনীর লিমিটেডের আফগানিস্তানের ফুটবলার অমিদ পোপালজাই ৭১ মিনিটের মাথায় গোল করলে তারা ২-০ গোলে এগিয়ে যায়। এদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘ খেলার শেষ মুহুর্তে মোহাম্মদ জাহিদুল ৭৯ মিনিটের মাথায় ১টি গোল পরিশোদ করে। তার কিচুক্ষন পরেই রেফারী বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করেন। এছাড়াও খেলায় অসালিন আচরন করার জন্য রেফারী সাউথ আফ্রিকার ফুটবলার চট্রগাম আবাহনী লিমিটেডের খেলোয়াড় ওইলিয়াম নিকুলুলেক তোয়ালাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগ করার নির্দেশ দেন।

আগামী ১ মার্চ স্বাধীনতা ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড অংশ নেবে। রাজশাহীতে একটি বড় ধরনের ফুটবলের আসর সর্ম্পকে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী জানান এই মাঠে ১৯১৪ সালের ২৭ অক্টোবর শ্রীলংকা ও বাংলাদেশ ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এটা সেই মাঠ যে মাঠে সকল ধরনের জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলা আয়োজন করা সম্ভব। এছাড়াও তিনি এই খেলা আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেমনের সভাপতিসহ সকল কর্মকর্তাগনকে আর্ন্তরিক অভিনন্দন জানান।


আরোও অন্যান্য খবর
Paris