সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ধামইরহাটে আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসন চত্ত্বরে অবস্থিত শেখ কামাল টেনিস কমপ্লেক্সে ও অস্থায়ী ব্যাডমিন্টন ক্যাম্পাসে ফাইনাল খেলার উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আফতাব উদ্দিন,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। অনুর্ধ ১৩-৪৫ বছর পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে ৩২টি দলকে নিয়ে ব্যাডমিন্টর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চাপাইনবাবগঞ্জ জেলা দল জয়পুরহাট জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।

উত্তরবঙ্গের দিনাজপুর জেলার পার্ব্বতীপুর উপজেলার সন্তান দুই বাংলার জনপ্রিয় ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান তার সাবলিল ধারা বিবরণী দিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য ব্যাডমিন্টন খেলার সমাপনী হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে লন টেনিস খেলায় বিভাগের বিভিন্ন জেলার জাতীয় খেলোয়ারগণ তাদের খেলা চালিয়ে যাবেন।


আরোও অন্যান্য খবর
Paris