সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে প্রথমবারের মত প্রিমিয়ার লিগের ম্যাচ

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

স্পোর্টস রিপোর্টার : ২০২১-২২ মৌসুমে প্রথমবারের মত রাজশাহীতে গড়াল প্রিমিয়ার লিগের ম্যাচ। গতকাল শনিবার রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। এর আগের তিন ম্যাচের দুটিতে ড্র এবং একটিতে জিতেছিল চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন পিটার থ্যাংকগড। ৭১ মিনিটে আবাহনীর ব্যবধান বাড়ান ওমিদ পোপালজাই। ৭৯ মিনিটে স্বাধীনতার হয়ে এক গোল শোধ দেন জাহেদুল আলম। ম্যাচের ৮৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনকুলুলেকু তাওয়ালা। তবে বাকি সময়ে বিপদের সম্মুখীন হতে হয়নি আবাহনীকে। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো চট্টগ্রাম আবাহনী। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেল স্বাধীনতা ক্রীড়া সংঘ। দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। এবারের লিগে প্রথম জয়ের দেখা পেল বারিধারা। ৫৮ মিনিটে ফরোয়ার্ড আরিফ হোসেনের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। এরপর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান সুজন বিশ্বাস।

৮৮ মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে গোল করেন সোমা ওতাঞ্জ। যা শুধু ব্যবধানই কমিয়েছে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এলো উত্তর বারিধারা। চার ম্যাচে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি মুক্তিযোদ্ধা। চারটিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতেই থাকলো দলটি। ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে নেই কোনো ম্যাচ। দুই দিনের বিরতি দিয়ে ২২ ফেব্রুয়ারি শুরু হবে পঞ্চম রাউন্ড। এই রাউন্ডের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এণ্ড সোসাইটি।


আরোও অন্যান্য খবর
Paris