সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে মুখ খুললেন পাপন

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। দলকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফরচুন বরিশালকে ফাইনালে তুলে এনেছেন। সেই সঙ্গে প্রশংসিত হচ্ছে তার নেতৃত্বও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়কের তালিকা করলে সবার আগে আসে মাশরাফি বিন মর্তুজার নাম। এর পরের নামটি সাকিব আল হাসান। তার নেতৃত্বেই টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে শুরু করে বাংলাদেশ।

তবে মাঠের বাইরের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একটাসময় তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়্ াহয়। পরবর্তীতে আবার অধিনায়কত্ব পেলেও তা বেশিদিন করতে পারেননি। আইসিসির নিষেধাজ্ঞায় পরেন। বিভিন্ন সময় মাশরাফিও বলেছেন, তিনি আবারও সাকিবকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখতে চান এবং তা যেন দীর্ঘ সময়ের জন্য হয়। কারণ, মাশরাফির কথায়, বাংলাদেশে সাকিবের মতো ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক আর কারো নেই। সেটা মাঠে কাজে লাগাতে পারলে বাংলাদেশই বেশি উপকৃত হবে।

তাইতো গত শুক্রবার বিপিএল ফাইনাল শেষে সাকিবের নেতৃত্বের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সাকিবকে আবারও বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না? জবাবে বিসিবি সভাপতি সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি। নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা এখনো বলার সময় হয়নি। এখনই বলার সময় নয়, প্রশ্নই ওঠে না। কারণ, এখনই বাংলাদেশের আরেকটা সিরিজ শুরু হচ্ছে।’


আরোও অন্যান্য খবর
Paris