৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ
বিজ্ঞাপন

এফএনএস : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। প্রেষণে তাকে এই নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার বিজিবি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। তার স্থলে মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো। মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরেরর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন