সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

কলকাতার যশের নায়িকা নুসরাত

Paris
Update : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : গত দুটি বছর কলকাতার যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানকে নিয়ে বেশ তোলপাড় চলেছে ভারতীয় মিডিয়ায়। না, সিনে পর্দার কারণে নয়। পুরোটা হয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। সবশেষে জানা যায়, পর্দার সহকর্মী-নায়িকা নুসরাত জাহানকেই বিয়ে করেছেন যশ। আর তাদের ঘরেই এসেছে সন্তান। মাঝে খানিক বিরতি নিয়ে আবারও নুসরাত ইস্যুতে সামনে এলেন যশ! তবে সেটা কলকাতার নুসরাত জাহান নয়, ঢাকার নুসরাত ফারিয়া। ব্যক্তিগত ঘটনা নয়, দুজনে পর্দা ভাগাভাগি করছেন এবার। আর সে কারণে আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। এ চিত্রনায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমার নাম ‘রকস্টার’।

এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল। তারা জানায়, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নুসরাত জানান, ছবিটি রোমান্টিক-থ্রিলার ঘরানার। দুই একদিনের মধ্যে তিনি ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর বেশি এখনই কিছু বলতে নারাজ। অন্যদিকে এই ছবির খবর প্রকাশের দুদিন আগেই নুসরাত ফারিয়া ফিরলেন অমিতাভ রেজার ইউনিট থেকে।

একটা চুল ধোয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris