সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

তাহলে কী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব?

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : আলোচনা শুরু হয়েছিল আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে থেকে। সবাই ধরেই নিয়েছিল, এবার বেশ ভালো দামে আইপিএলে দল পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। এ কারণে দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চান না তিনি। কারণ, ওই সময় আইপিএল চলবে। বিসিবিও না কি তাকে সবুজ সংকেত দিয়েছিল। যদিও এ ব্যাপারে সাকিবের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। এখন বাস্তবতা হলো, আইপিএলের কোনো দলই এবার সাকিবকে কিনেনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের না খেলার কোনো কারণ নেই।

তাছাড়া গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। পরিবারও এখন দেশে রয়েছে। এমন অবস্থায় আবারও ছুটি নেওয়ার কোনো যৌক্তিকতা আসে না। যদিও সাকিব টেস্ট খেলবেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এদিকে, দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম আশা করছেন সাকিব বাংলাদেশের হয়ে সব ম্যাচই খেলবেন। চলমান বিপিএলের ফাইনালে উঠেছে সাকিবের ফরচুন বরিশাল। সেই দলের পরামর্শক হিসেকে আছেন বিসিবির এই কোচ। গত বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব টেস্ট খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এটা নিয়ে আসলে আলাদা করে কথা হয়নি, ও কী খেলতে যাচ্ছে বা কী খেলবে না সে বিষয়ে। আমার পরামর্শ থাকবে সব ম্যাচই খেলার। ও যখনই এভেইলেবল থাকবে, বাংলাদেশের সব খেলা যেন খেলে। এটা আমি চাইবো।’ তবে বিশ্রামের জন্য সাকিবকে ছুটি দেওয়ার পক্ষেও তিনি। দেশের শীর্ষস্থানীয় এই কোচ বলেন, ‘ওর শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে হবে সেটাও ভেবে রাখা দরকার। এই বয়সে তিন ফরম্যাটে খেলাৃ কারণ, ও এমন একজন ব্যাটার যে হয়তো রান করবে, বোলিংও করবে। ওই চাপ নেওয়াটা সহজ হবে না। তাই ম্যাচের গুরুত্ব বুঝে হয়তো খেলতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris