সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফটোসেশনে নেই সাকিব ম্যানেজমেন্ট-সোহানের কথায় গরমিল

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ফরচুন ররিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে হয়ে গেল ফটোসেশন। সেই ফটোসেশনে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও উপস্থিত ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বরিশাল ম্যানেজমেন্ট জানিয়েছে, পেটের পীড়ার কারণে আসেননি সাকিব। তার পরিবর্তে ফটোসেশনে অংশ নিয়েছেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিপিএলের ট্রফি উন্মোচন করেন সোহানই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সোহান। সেখানে ম্যানেজমেন্টের বক্তব্যের সঙ্গে মিলেনি সহ-অধিনায়ক সোহানের দেওয়া তথ্য। সোহান বলেন, ‘সকালে সাকিব ভাইকে জিম করতে দেখেছি। ওঁর পেটের পীড়া সম্পর্কে আমি জানি না। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। ’


আরোও অন্যান্য খবর
Paris