শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মাদক ও নেশার সাথে জড়িতদেরনিয়ে কমিটি নয় : খাদ্যমন্ত্রী

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দীর্ঘদিন সম্মেলন না হলে সংগঠনে মরিচা পড়ে যায়। যুবলীগ, ছাত্রলীগ ও পৌর লীগের অনেকেরই বয়স পার হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন করেছে তাদের জন্য দলে জায়গা করে দিতে হবে। নতুন-পুরাতন সংশ্রিমনে সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। কে আমার কে অন্যের তা দেখা হবে না। হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোন কমিটি হবে না। সব সময় সুদিন থাকে না; দূর্দিনও আসে।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারি) নওগাঁর জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী। নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দেশের উন্নয়ন নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, শুধু হাত তালি দিলে আওয়ামীলীগ হয়না। পরিশ্রমও করতে হবে। তৃনমূল আছে বলে আওয়ামীলীগ টিকে আছে। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নয়; আমরা আদর্শের কর্মচারী। এখন দুয়ারে দুয়ারে করোনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। শুরুতে অনেকেই ভ্যাকসিন নিতে চাইনি।

এখন তারাও ভ্যাকসিন নিচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলালসহ জেলার নেতৃবৃন্দরা। পরে দেওয়ান ছেকার আহমেদ শিষানকে সভাপতি ও নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris