সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

যতদিন কাজ ততদিনের টাকা পাবেন প্রাথমিকের দপ্তরিরা

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : আউটসোর্সিং পদ হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা যতদিন কাজ করবেন ততদিনের টাকা পাবেন বলে জানিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দপ্তরি পদের চাকরি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে পরিপত্র জারি করেছে। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের চিঠির মূলে জারিকৃত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা,

২০১৮ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংগ্রহের সংশোধিত নীতিমালার আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়।

এসব কর্মীর সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। তাই যতদিন কাজ করবেন ততদিনের সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ থেকে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবামূল্য পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরীদের সেবামূল্য দিতে বিভ্রান্তি দূর করার জন্য এবং সেবামূল্য দিতে জটিলতা নিরসনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris