সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রাথমিকে শিক্ষক বদলি শুরু মার্চে

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মার্চ মাসে অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। তিনি বলেন, বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারিতে হবে না। মার্চে শুরু করবো।

বিভিন্ন কারণে পিছিয়ে গেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে। অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করার জন্য বন্ধ রাখা হয়। দীর্ঘ দিন বদলি প্রক্রিয়া শুরু না হওয়ায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris