সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

শিষ্যের কঠোর সমালোচনায় পন্টিং

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যুগ শেষে উইকেটের পেছনে যোগ্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋদ্ধিমান সাহা কিংবা ঋষভ পন্থ- কেউই দলের প্রত্যাশা পূরণে যোগ্যতা প্রমাণ করতে পারছে না। এর কারণে ঋষভ পন্থের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং তার শিষ্যের কঠোর সমালোচনা করেছেন। সাবেক অজি কিংবদন্তীর মতে, টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সব উইকেটকিপারের থেকে বেশি ক্যাচ ছেড়েছেন পন্থ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘খেলায় পন্থ যে দুটি ক্যাচ মিস করেছে, সেগুলো তার ধরা উচিত ছিল। কারণ ক্যাচগুলো সহজ ছিল। পন্থের ভাগ্য ভালো যে, এমন অবিশ্বাস্য পিচে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করেননি পুকোভস্কি।’ তিনি বলেন, আমি নিশ্চিত, ক্যাচ ছাড়ার পরে পন্থের মনে হয়েছিল যে, এর মূল্য চোকাতে হবে। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। ঋষভের উইকেটকিপিংয়ে নজর দেওয়া উচিত। সে যেদিন থেকে টেস্ট ক্রিকেট খেলছে, বিশ্বের বাকি সব উইকেটকিপারের থেকে বেশি ক্যাচ মিস করেছে।

এটাই প্রমাণ করে, তাকে উইকেটকিপিং নিয়ে খাটতে হবে।’ উল্লেখ্য, চলমান সিডনি টেস্টে অজি ওপেনার উইল পুকোভস্কির দুটি সহজ ক্যাচ ছাড়েন ঋষভ পন্থ। সেই সুযোগে অভিষেক ম্যাচেই পুকোভস্কি হাফ-সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতে বসিয়ে দেন। যদিও নিজের ইনিংসকে আরও বড় রূপ দিতে পারেননি এই তরুণ ওপেনার। এর আগে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারার পর দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। দলে ঋষভের অবস্থান নড়বড়ে হলেও তাকেই সুযোগ দিয়ে যাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।


আরোও অন্যান্য খবর
Paris