সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এক ঘন্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর এখন শেষের পথে। ইতোমধ্যে প্রথম ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। গতকাল বুধবারের দ্বিতীয় কোয়ালিফায়ারে পাওয়া যাবে দ্বিতীয় ফাইনালিস্ট। আগামী শুক্রবার হবে শিরোপার লড়াই। ফাইনালের এক দিন আগে এর সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। গতকাল বুধবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই।

কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএলের আসর। লিগ পর্ব শেষে শীর্ষ চার দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। তবে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে এবারও শিরোপা অধরা থেকে গেল খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিমের।


আরোও অন্যান্য খবর
Paris