১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শুরুর আগেই ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
শুরুর আগেই ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশে এখনো আসেনি ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই ধাক্কা খেলো তারা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রোমারিও শেফার্ড। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেলেন কিওন হার্ডিং। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেননি হার্ডিং। তবে ১৭টি প্রথম শ্রেণি, ২০টি লিস্ট এ এবং একটি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। প্রথম শ্রেণি এবং লিস্ট এ ক্রিকেটে এই পেসারের সংগ্রহ যথাক্রমে ৫৪ ও ৩৪ উইকেট। তিন টেস্ট এবং দুই ওয়ানডে খেলতে চলতি মাসের ১০ তারিখ ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন