সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

আইপিএলের নিলাম ১১ ফেব্রুয়ারি

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : এই বছরের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি। আইপিএল গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। আগামী ২০ জানুয়ারির মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া আট ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে কারা রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে কারা রিলিজ করে দিতে চায়। যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, কোথায় আইপিএলের এই নিলাম হবে, সেটাও এখনও ঠিক হয়নি। ২০২১ সালের আইপিএল ভারতে করা সম্ভব কিনা, তা ঠিক করতে তিন সদস্যের প্যানেল গঠন হয়েছে। এই কমিটিতে থাকতে পারেন প্রাক্তন ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। করোনার প্রকোপ যদি বাড়তে থাকে, তাহলে গতবারের মতোই সংযুক্ত আরব আমিরাতেই হতে পারে এই বছরের আইপিএল। তবে ভারতই প্রথম পছন্দ দেশটির ক্রিকেট বোর্ডের। সবটাই নির্ভর করছে রোববার থেকে শুরু হতে চলা মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ওপর। এই টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত হতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris