সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

শবনম ফারিয়ার সাথে কে এই যুবক?

Paris
Update : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে অভিনেত্রী শবনম ফারিয়ার। হারুন অর রশীদ অপুকে গত বছরের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি। এর পর এ নিয়ে একে অপরকে দোষারোপ করে রীতিমতো যুদ্ধ চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের ওপর বিষোদগারে লিপ্ত হন দম্পতি। পসই ঘটনার দুই মাস না যেতেই নতুন করে প্রেমে পড়লেন শবনম। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন সে কথা। বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন এ অভিনেত্রী। যদিও সে ছবিতে সেই যুবককে চেনার উপার নেই।

এ ছাড়া একই দিনে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন ফারিয়া। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে এক যুবকের কোমরে হাত রেখেছেন ফারিয়া। যুবকও কাছে টেনে নিয়েছেন শবনমকে। বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টি বিনিময় করছেন। সেই ভিডিওতে ফারিয়াকে ঠিক চেনা গেলেও যুবকের মুখ অস্পষ্ট। ভিডিও ক্যাপশনে ফারিয়া লিখেছেন ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেখানেই যাও যেখানে তোমার আত্মার খোরাক পাবে। এখন ভালোবাসার মৌসুম, তোমরাও নিজের ভালোবাসা প্রকাশ করো।’

ফারিয়ার দুটি ইনস্টাগ্রাম স্টোরিতে মজেছেন তার ভক্ত-অনুরাগীরা। কে এই যুবক সেই কৌতূহল সবার মনে। যদিও বিষয়টি রহস্যের মাঝেই রেখে দিয়েছেন ফারিয়া। নতুন প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না আপাতত। প্রসঙ্গত, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।


আরোও অন্যান্য খবর
Paris