পবা প্রতিনিধি : গতকাল সোমবার বিকেলে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পৌর যুবলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আলোচনায় উপস্থিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোঃ টিপু সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাননান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ আসমা বেগম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দিন জাহাঙ্গীর।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবলু। নওহাটা পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ ফাতেমা আক্তার সুমি, পৌর মহিলা যুবলীগ সভাপতি মোসাঃ আলেয়া বেগম, ১ নং সাধারণ সম্পাদক শ্রী সুবল কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।
প্রধান বক্তা পৌর মেয়র বলেন, আপনারা আমাকে পৌরবাসীর প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। পৌরবাসীর সেবার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে। ইতিমধ্যেই অনেক প্রকল্প হাতে নিয়েছি যা শুরু হলে পৌরসভার রাস্তাঘাট ড্রেন কালভার্টসহ সার্বিক উন্নয়নে হবে। আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে সকল ধরনের সহযোগিতা দিতে আমার দপ্তর উন্মুক্ত।