৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে রোমানিয়া

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে রোমানিয়া
বিজ্ঞাপন

এফএনএস : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে। গতকাল সোমবার এক বার্তায় তিনি এ তথ্য জানান। ড. মোমেন জানান, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে।

তারা ৩৪ ০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন