রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

করোনাভাইরাসে গুরুতর রোগীদের ‘আশা দেখাচ্ছে’ আরো দুটি ওষুধ

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে রোশের আর্থ্রাইটিসের ওষুধ অ্যাকটেমরা বা সানোফির কেভজারা মৃত্যু হার এবং ইনটেনসিভ কেয়ারে থাকার সময় উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতে পারে বলে তথ্য মিলেছে এক গবেষণায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণার ফলাফল এখনও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্বাধীন পর্যালোচনার অপেক্ষায় আছে। গবেষণায় দেখা গেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ (রোগ প্রতিরোধ ক্ষমতাকে যা দমিয়ে রাখে) অ্যাকটেমরা ও কেভজারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার ৮.৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে।

এ গবেষণায় যুক্ত থাকা লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক অ্যানটোনি গর্ডন বলেন, এর মানে হল, হাসপাতালে যাদের ওই দুটি ওষুধের মধ্যে মধ্যে একটি দেওয়া হয়েছে, তাদের প্রতি ১২ জনের মধ্যে বাড়তি একজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। রয়টার্স লিখেছে, মানুষের হাতে থাকা কিছু ওষুধ যে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় উপকারে লাগতে পারে, সেই আত্মবিশ্বাসকে মজবুত করবে এই গবেষণার ফলাফল। গত এক বছরে ১৮ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নতুন করোনাভাইরাস। এ রোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ এখনও মানুষ তৈরি করতে পারেনি। আর এমন এক সময়ে এই গবেষণার তথ্য প্রকাশিত হল, যখন যুক্তরাজ্য আর দক্ষিণ আফ্রিকা থেকে করোনাভাইরাসের অতি সংক্রামক দুটি নতুন ধরন বহু দেশে ছড়িয়ে পড়ছে।

হাসপাতালে রোগী বাড়তে থাকায় উদ্বিগ্ন যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে জানিয়েছে, হাসপাতালে গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ওই দুটি ওষুধ দেওয়ার বিষয়ে চিকিৎসকদের শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল কর্মকর্তা জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, প্রাণ বাঁচানোর পাশাপাশি হাসপাতাল ও আইসিইউ এর ওপর চাপ কমাতে এসব ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোভিড-১৯ এর চিকিৎসায় আলাদা কোনো ওষুধ এখনও তৈরি না হওয়ায় অন্যান্য ওষুধের মধ্যে কোনগুলো এ রোগের উপশমে কাজে লাগতে পারে,তা নিয়ে কাজ চলছে বিভিন্ন দেশে।

এর মধ্যে জেনেরিক স্টেরয়েড ডেক্সামেথাসোন এবং গিলিয়াডের অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির কিছু দেশে গুরুতর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, অ্যাকটেমরা ও কেভজারা নিয়ে আন্তর্জাতিক গবেষণাটি চালানো হয়েছে গুরুতর অসুস্থ ৮০০ কোভিড-১৯ রোগীর ওপর। এ গবেষণার নাম দেওয়া হয়েছে রিম্যাপ-ক্যাপ ট্রায়াল। গবেষণায় দেখা গেছে, ওই দুটি ওষুধের যে কোনো একটি প্রয়োগের পর মৃত্যুর হার ৩৫.৮ শতাংশ থেকে কমে ২৭.৩ শতাংশে নেমে এসেছে।

তাছাড়া ওই দুটি ওষুধ দেওয়ার পর রোগীরা তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। রোগীদের আইসিইউতে থাকার গড় সময় সাত থেকে দশদিন কমে এসেছে। অ্যানটোনি গর্ডন বলেন, “সেরে ওঠার ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন। ওই দুটি ওষুধ জীবন বাঁচাতে পারে।”


আরোও অন্যান্য খবর
Paris