সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইপিএল নিলাম চলাকালীন মুখ থুবড়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস

Paris
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ব্যাঙ্গালুরুতে গতকাল শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ নিলাম। এবারের নিলামে সঞ্চালক ব্রিটিশ হিউ এডমিডেস। নিলাম চলাকালীন দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাটিতে পড়ে যান এডমিডেস। তখনই জ্ঞান হারান এডমিডেস। নিলামে উপস্থিত থাকা সকলেই চমকে যান। সাথে- সাথে-সাথে এডমিডেসের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন আইপিএল কর্তৃপক্ষ। পরে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ আছেন এডমিডেস।

এডমিডেসের পরে যাবার পর কিছুক্ষণ নিলাম বন্ধ ছিলো। এডমিডেসকে এ রিপোর্ট পাওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বিরতির পর আবারও নিলামে যোগ দিবেন তিনি। এডমিডেস জ্ঞান হারানোর আগে ১৯ জন ক্রিকেটার নিলামে বিক্রি হয়। এডমিডেসের ঘটনায় আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। গতকাল শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। ২০১৮ সালে জয়পুরে প্রথম আইপিএলের নিলাম করেন এডমিডেস।


আরোও অন্যান্য খবর
Paris