সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

করোনার সব ধরনের জরুরী আইন তুলে নিল প্রিমিয়ার লিগ

Paris
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় ডিসেম্বর থেকে শুরু হওয়া সব ধরনের কোভিড-১৯ জরুরী আইন আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে প্রিমিয়ার লিগ। বড়দিনের সময় ইংল্যান্ড জুড়ে ব্যপক হারে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জরুরী কিছু বিষয় আরোপ করতে বাধ্য হয়। কিন্তু বৃহস্পতিবার এক সভার মাধ্যমে এসব তুলে নেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিসেম্বর জুড়ে ওমিক্রনের কারণে প্রিমিয়ার লিগের ২২টি ম্যাচ বাতিল করা হয়েছিল।

তবে গত সাতদিনে মাত্র ২২টি পজিটিভ কেস আসায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে ইংলিশ লিগের ক্লাবগুলোতে। জরুরী বিধিনিষেধ তুলে নেবার কারণে স্টেডিয়ামে প্রবেশে এখন আর মাস্ক পরিধান বাধ্যতামুলক নয়। আইসোলেশনের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। সপ্তাহে দুইবার এন্টিজেন টেস্ট করা হবে, তবে ইনডোর গেমসগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বহাল রয়েছে।

ব্রিটিশ সরকার আগেরদিনই ঘোষনা দিয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে আক্রান্ত ব্যক্তিদের সেল্ফ আইসোলেশনের সময়সীমা কমিয়ে আনা হবে। করোনার কারণে বেশ কয়েক বার পিছিয়ে শেষ পর্যন্ত গত সপ্তাহে বার্নলি বনাম ওয়াটফোর্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এখন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ পিছিয়ে যাওয়া ম্যাচগুলোকে পুনরায় অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris