সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মারলেন কোহলি

Paris
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ২০১৯ সালের পর থেকে তার ব্যাটে সেঞ্চুরি নেই। অনেকেই বলতেন, নেতৃত্বের চাপে এমনটা হচ্ছে। গত কয়েক মাসে তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছেড়েছেন এবং হারিয়েছেন। নেতৃত্বের চাপ কমে গেছে। তারপরও ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য ভক্তদের অপেক্ষা বাড়ালেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল তিনি ‘ডাক’ মেরেছেন! ৪২ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় শ্রেয়স আর পন্থের ব্যাটে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ওপেনিং জুটি স্থায়ী হয় মাত্র ৩.৩ ওভার।

জোসেফ আলঝারির বলে বোল্ড হয়ে ১৫ বলে ১৩ রানে থামেন ভারত অধিনায়ক রোহিত। তিনে নেমে ২ বল খেলে জোসেফের সেই ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি (০)। অপর ওপেনার শিখর ধাওয়ানকে (১০) প্যাভিলিয়নে ফেরত পাঠান ওডেন স্মিথ। এমন বিপর্যয়ে হাল ধরেন ঋষভ পন্থ আর শ্রেয়স আয়ার। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১১০ রানের জুটি। ৪৭ বলে ফিফটি করা পন্থ হেইডেন ওয়ালশের শিকার হলে জুটির অবসান হয়। তরুণ উইকেটকিপার ব্যাটারের ৫৪ বলে ৫৬ রানের জুটিতে ছিল ৬ চার ১ ছক্কা।

অন্যদিকে তিন অংকের দিকেই এগোচ্ছিলেন শ্রেয়স। কিন্তু ১১১ বলে ৯ চারে ৮০ রানে তাকে থামান সেই ওয়ালশ। এ ছাড়া সূর্যকুমার যাদব (৬), দীপক চাহার ৩৮ বলে ৩৮ রান করে অবদান রাখেন। ৭ম উইকেটে দীপক আর ওয়াশিংটন গড়েন ৫১ বলে ৫৩ রানের জুটি। নির্ধারিত ৫০ ওভারে ভারত ২৬৫ রানে অল-আউট হয়। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ২টি করে নেন জোসেফ আর হেইডেন ওয়ালশ।


আরোও অন্যান্য খবর
Paris