২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গরু পাচার মামলায় দেবকে তলব করল সিবিআই

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ৭:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
গরু পাচার মামলায় দেবকে তলব করল সিবিআই
বিজ্ঞাপন

এফএনএস : গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ও চিত্রনায়ক দেবকে তলব করেছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গরু পাচার কাণ্ডে অন্যতম সদস্য এনামুল হক। তার সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পেয়েছে সিবিআই। এসব বিষয়ে আরো খতিয়ে দেখার জন্যই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

সিবিআই সূত্রের বরাত দিয়ে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়ি-সহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানিয়েছেন এনামুল হক নিজেই। আর এ কারণেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন