সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইসিসি যুব বিশ্বকাপের সেরা একাদশে রিপন

Paris
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইংল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জয়ের মাধ্যমে শনিবার শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন দল হিসেবেই বিশ্বকাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু প্রত্যাশার চাপে ৮ নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে। দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগতভাবে আলো ছড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডল। যার পুরস্কারও পেয়ে গেছেন হাতেনাতে। ভারত-ইংল্যান্ড ম্যাচটি শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে।

যাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন রিপন মণ্ডল। ১৮ বছর বয়সী এই তরুণ এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে করেছেন ৫৬ রান। ৪ ইনিংসেই তিনি অপরাজিত ছিলেন। সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন যশ ঢুলকে।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ: হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), যশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড়: নূর আহমেদ (আফগানিস্তান)।


আরোও অন্যান্য খবর
Paris