সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইংল্যান্ডের তারকা মঈন আলির শ্বশুড়বাড়ি বাংলাদেশে

Paris
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলির শ্বশুড়বাড়ি বাংলাদেশে। তার স্ত্রী ফিরোজা হোসেনের পৈতৃক নিবাস সিলেটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এখন তিনি সিলেটে অবস্থান করছেন। সেখান থেকে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা। পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তান তিন দেশকেই নিজের বাড়ি বলে মনে করেন। রোববার সাংবাদিকদের মঈন আলি বলেন, ‘বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি, ইংল্যান্ডও আমার বাড়ি। আমি সিলেটে প্রথমবার, তারা আমাকে সবসময় আসতে বললেও আমার আসা হয় না।

আমি এখানে এসে খুব খুশি।’ জাতীয় দলের হয়ে এবং বিপিএল খেলতে এর আগেও বাংলাদেশে এসেছেন মঈন আলি। তবে এবারই প্রথমবার সিলেটে আসা। স্ত্রীর কল্যাণে সিলেটের কিছুকিছু ভাষাও বলতে পারেন তিনি। এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সিলেটি ভাষা কিছু পারি, আরও শিখতে চাই। আমি আরও শিখতে চেষ্টা করবো। কারণ, হোটেলে যারা আছে তারাও সিলেটি ভাষায় কথা বলে।’ সোমবার দুপুর সাড়ে ১২টায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


আরোও অন্যান্য খবর
Paris