সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিপিএলে শীর্ষ চারের দৌড়ে এগিয়ে যে দলগুলো

Paris
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে এরইমধ্যে লিগ পর্যায়ের তৃতীয় পর্ব শেষ হয়ে গেছে। অর্ধেকেরও বেশি ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। আগামী সোমবার থেকে সিলেটে শুরু হবে চতুর্থ পর্ব। চলুন তার আগে দেখে নেওয়া যাক শেষ চারের দৌঁড়ে কারা এগিয়ে আছে। এই মুহূর্তে ৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের পয়েন্টও ৯। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিনিস্টার ঢাকা। চতুর্থ স্থানে থাকা খুলনা টাইগার্সের ৬ ম্যাচে ৬ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তারা সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেললেও পয়েন্ট মাত্র ৬। আর তালিকায় সবার তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৩। শীর্ষে থাকা কুমিল্লার খেলা রয়েছে আরও ৪টি। প্রতিপক্ষ বরিশাল, সিলেট এবং খুলনা। এর মধ্যে আবার খুলনার বিপক্ষে দুইটি ম্যাচ বাকি। বরিশালের বাকি থাকা ৩ ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা, সিলেট এবং ঢাকা। আর ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল। খুলনার প্রতিপক্ষ সিলেট, ঢাকা ও কুমিল্লা (২টি ম্যাচ)। চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ও সিলেট। তলানিতে থাকা সিলেটের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম।

এখন সিলেট ও চট্টগ্রামকে শেষ চারে যেতে হলে তাদের সবগুলো ম্যাচই জিততে হবে। চট্টগ্রাম এক ম্যাচ পরাজিত হলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। বরিশাল ও কুমিল্লা আর একটি করে ম্যাচ জিতলেই তাদের শেষ চার অনেকটাই নিশ্চিত। তখন পয়েন্ট হবে ১১। আর ঢাকাকে জিততে হবে আরও অন্তত দুই ম্যাচ। তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১১। খুলনাকেও আরও অন্তত দুই ম্যাচ জিততে হবে। তখন তাদের পয়েন্ট হবে ১০। তবে এখন পর্যন্ত কোনো দলেরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়নি। অর্থাৎ সব দলেরই সম্ভাবনা আছে।


আরোও অন্যান্য খবর
Paris