সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশে খেলতে পিএসএল ছাড়লেন নবী-রশিদরা

Paris
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন আফগানিস্তানের চারজন ক্রিকেটার। এর মধ্যে রশিদ খান লাহোর কালান্দার্সে, মোহাম্মদ নবী করাচি কিংসে, হজরতউল্লাহ জাজাই পেশোয়ার জালমিতে এবং রহমানউল্লাহ গুরবাজ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন। তবে তারা আর বেশিদিন পিএসএল খেলতে পারবেন না। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে।

সেই লক্ষ্যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা। পিএসএলে লিগ পর্বের প্রায় সবগুলো ম্যাচ খেলার কথা ছিল আফগানদের। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় লেগ। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তার আগেই বাংলাদেশের বিমান ধরবেন আফগান ক্রিকেটাররা।


আরোও অন্যান্য খবর
Paris