সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। রঙ্গিন পোশাকে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর সিলেটে গিয়ে তারা এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে অতিথিরা এবং ঢাকা থেকে টাইগাররা চলে যাবে চট্টগ্রামে। ২৩ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটির সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে দুই দল ফিরে আসবে ঢাকায়। ২ এবং ৫ মার্চ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। এই সিরিজে ডিআরএস থাকছে। তবে দর্শক রাখা হবে কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ ২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। সেই যাত্রায় খেলা একমাত্র টেস্টে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল।

এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটি স্পিন আক্রমণে সমৃদ্ধ। তাদের অন্যতম সেরা স্পিনার মুজিব উর রহমান বিপিএলে খেলছেন। বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে লড়াইটা স্পিনারদের মাঝেই হবে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি- চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি- ৩ মার্চ – ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ মার্চ- ঢাকা


আরোও অন্যান্য খবর
Paris