সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশ্যে স্টেডিয়ামের ভেতর ধুমপান শেহজাদ’র

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : শুক্রবারের সন্ধ্যা। তখন বৃষ্টি থেমে গেছে। মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ চলছে। দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে গেছেন। কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শাহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন। ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো।

কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী! মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার। বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শাহজাদকে। তখন শাহজাদ ধুমপান বন্ধ করেন। উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শাহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।


আরোও অন্যান্য খবর
Paris