সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মাঠেই মারা গেলেন ফুটবলার

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ফুটবল মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গ্রিসের ফুটবলার আলেক্সান্দ্রোস লাম্পিস। গত পরশু তৃতীয় বিভাগের দল লিউপুলির হয়ে খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। এথেন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফার্স্ট মিউনিসিপ্যাল স্টেডিয়ামে এরমিওনিদার বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান লাম্পিস।

কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, লাম্পিস অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ‘সিপিআর’ প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এমনকি ঘটনার ২০ মিনিটের মধ্যেও পৌঁছাতে পারেনি অ্যাম্বুলেন্স, মাঠেও হৃৎপিণ্ড পাম্প করার যন্ত্র ছিল না। লাম্পিসের মৃত্যুর খবর নিশ্চিত করে লিউপুলির ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris