শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

তানোরের সরনজাই ইউপিতে নির্বাচনী আলোচনা সভা

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রর্থী আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদের ( প্রতিক মোটরসাইকেল) বিজয় নিশ্চিত করতে ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার ইউপির ৯ নম্বর ওয়ার্ডে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সরনজাই ইউপি আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার,

চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ সরকার ও বাস্তুল মন্ডলপ্রমুখ। এছাড়াও এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউপির বিভিন্ন ওয়ার্ডের জনসাধরণের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সমর্থিত মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আবু সাঈদ সরকারের পক্ষে ভোট প্রার্থনা করেন উপজেলা চেয়ারম্যান ময়না।


আরোও অন্যান্য খবর
Paris