সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল নারী দল

Paris
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : টুর্নামেন্ট শুরু হতে আরো এক মাস বাকি। কিন্তু প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে দেশ ত্যাগ করেছে। সিঙ্গাপুর হয়ে নিগার সুলতানার দল অকল্যান্ডে পৌঁছবে বলে জানা গেছে। বিসিবির সূত্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় অকল্যান্ডে পৌঁছবে বাংলাদেশ দল।

এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে দেশে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করে যাওয়া বাংলাদেশ দল। উল্লেখ্য, টাইগ্রেসদের যাত্রার আগেই জানা গেছে যে একজন ক্রিকেটারসহ দলের আরো দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের রেখেই বাকিরা বিমানে উঠেছেন। আক্রান্ত তিনজনকে ৮ দিনের আইসোলেশনে থাকতে হবে। আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে টাইগ্রেসরা আইসিসির আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম। ট্র্যাভেলিং রিজার্ভ : সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।


আরোও অন্যান্য খবর
Paris