সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটকে হারিয়ে বিশাল জয় পেল খুলনা

Paris
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বিপিএলের এবারের আসরে কেবল ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিলেট সানরাইজার্স। যার সর্বশেষ বৃহস্পতিবার মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ মিথুনের ৭২ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানের মোটামুটি স্কোর দাঁড় করায় খুলনা। জবাবে ৩৪ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থেকেছেন আন্দ্রে ফ্লেচার। ৪৭ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৫টি ছয় ও সমান ছক্কার মার। অপর ওপেনার সৌম্য সরকার করেছেন ৩১ বলে ৪৩ রান। তাদের দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ৯৯ রান। এরপর ওয়ানডাউনে নেমে ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন থিসারা পেরেরা। তার আগে খুলনার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। এ ছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। আর সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন নাজমুল অপু।


আরোও অন্যান্য খবর
Paris