সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিবগঞ্জে বঙ্গকন্যা মিনি ক্রিকেটের ফাইনাল

Paris
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা পারচৌকায় বঙ্গকন্যা মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পারচৌকা দশ ভাইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পারচৌকা মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারচৌকা বঙ্গকন্যা মিনি একাদশ আট উইকেটে রাজ মিনি ক্রিকেট একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন পষিদের ১ নম্বর ওয়ার্ড সদস্য কাজল আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মইনুর রহমান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রুমালী বেগম, ঢাবি শিক্ষার্থী শামসুল হক ও মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজাসহ অন্যরা। এর আগে পারচৌকা রাঘববাটি জামে মসজিদের ওজুখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris