সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শিক্ষকদের বদলির অনলাইন আবেদন নেওয়া শুরু

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের অনলাইন বদলি আবেদন নেওয়া শুরু হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান (কলেজ-১) স্বাক্ষরিত পৃথক চিঠি গত মঙ্গলবার সরকারি কলেজ, টিচার্চ ট্রেনিং কলেজ/সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি/পদায়নের জন্য অনলাইনে বদলির আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানকে তার কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত বদলির আবেদনসমূহ ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অগ্রায়নসহ বদলি/পদায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট ও শূন্যপদের তথ্য হালনাগাদকরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ ও অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris