৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ
বিজ্ঞাপন

এফএনএস : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক গত ১১ জানুয়ারি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।

অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন