সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফল

Paris
Update : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

স্পোর্টস রিপার্টার : রাজশাহী কালেক্টরেট মাঠে অনুষ্টিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার উইলো ক্রিকেট ক্লাব ১৯ রানে আলিঙ্গন ক্রীড়া চক্রকে হারায়। উইলো ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। দলের পক্ষে আহাদ ৪৩ ও কৌশিক ৩৭ রান করেন। বিপক্ষে ইব্রাহিম ১৯ ও রাশেল ২৭ রানে ২টি করে উইকেট নেন। ১৪৫ রানের টার্গেট নিয়ে আলিঙ্গন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। দলের পক্ষে নয়ন ৩৯ ও রাশেল ১৭ রান করেন।

বিপক্ষে অন্তর ১৯ রানে ৩টি ও আকাশ ১৫ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাব ৩ রানে হারায় উত্তরা ক্রীড়া চক্রকে। টসে হেরে ন্যাশন্যাল স্পোর্টিং ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪২ রান। দলের পক্ষে সেন্টু ৫৪ ও রাহাত ৩২ রান করেন। বিপক্ষে ফরহাদ ১১ রানে ২টি উইকেট নেন। ১৪৩ রানের টােের্গট নিয়ে উত্তরা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান। দলের পক্ষে সিজান ৩৬ ও আল আমিন ৩১ রান করেন। বিপক্ষে আমিনুল ১৮ রানে ৩টি ও তুহিন ১২ রানে ২টি উইকেট নেন।


আরোও অন্যান্য খবর
Paris