সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি

Paris
Update : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : যৌক্তিকতা ও ন্যায্যতার আলোকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী শিক্ষকদের কখনো হতাশ করবেন না। শুধু প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য দাবি উপস্থাপন করছি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সমীপে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা নিয়ে কয়েকটি চাকরির তুলনামূলক তথ্য তুলে ধরা হয়। মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা। প্রাথমিক শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বল্পদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশুনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন শিক্ষক ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা বেতন স্কেলে মোট ১৭ হাজার ৬০০ টাকা পান।

মাসিক এ বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্র ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা নিয়ে জীবন অতিবাহিত করছেন। মাসিক এ বেতন দিয়ে উন্নত জীবন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে শিক্ষকরা শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris