সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুজিবের বোলিং সম্পর্কে ধারণা নিতে চান নুরুল

Paris
Update : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : বিপিএল শেষ হতেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। সফরে তিনটি ওয়ানডে ও সামান টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওই সিরিজের আগেই মুজিব উর রহমানের বোলিং সম্পর্কে ধারণা নিতে চান নুরুল হাসান সোহান। গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। যাতে বাংলাদেশের ‘লাভ’ দেখছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে চলে এসেছেন আফগান স্পিনার। যদিও দলের তাঁবুতে এখনও যোগ দেননি তিনি। বুধবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে অপেক্ষায় আছেন ফলাফলের। করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে দলের সঙ্গে যোগ দেবেন এই স্পিনার।

বরিশালের তাঁবুতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা মুজিব আগামী একমাস সাকিব-নুরুলদের সতীর্থ। এই একমাসে মুজিবের অফ স্পিনে অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে বরিশালের উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘অবশ্যই চাইবো যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটার যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’ আফগানিস্তান সিরিজে বিপিএল প্রভাব রাখতে পারবে বলে মনে করেন সোহান, ‘বিপিএল হলে বাইরের অনেক ক্রিকেটার এসে খেলেন।

আমরা একসঙ্গে খেলতে পারছি। আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রতিযোগিতা থাকে, সেটা বিপিএলে পাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সঙ্গে যোগ করেছেন, ‘এই মৌসুমে আমাদের সাদা বলে, লাল বলে অনেক খেলা আছে। আর যেহেতু বিপিএলের পরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে, এখান থেকে আমরা যতটা আত্মবিশ্বাস নেওয়ার নিতে পারবো। যদি সেটা করতে পারি, তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের অনেক ভালো হবে।’


আরোও অন্যান্য খবর
Paris