শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

শেষ মহুর্তের প্রচারনায় সরগরম নিয়ামতপুর

Paris
Update : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

শাহজাহান শাজু, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে শেষ মহুর্তে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কর্মী-সমর্থকদের মুখে- (অমুক মার্কায় দিলে ভোট, শান্তি পাবে এলাকার লোক, যোগ্য দেখে পক্ষ নিন, অমুক মার্কায় ভোট দিন, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের) এমন স্লোগান এখন সর্বত্রই। নিয়ামতপুরে ভোটের মাঠ এমন মুখরোচক প্রচারে সরগরম। বিভিন্ন গানের সুরে ও ছন্দ মিলিয়ে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের পক্ষে মন মাতানো প্রচারে এখন তুঙ্গে নিয়ামতপুর নির্বাচনী এলাকার ওয়ার্ডগুলো। ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর উপজেলায় আগামী ৩১ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

বিজয়ী হতে এক প্রার্থী অপর প্রার্থীকে টেক্কা দিতে প্রচারে ব্যাপক প্রতিযোগিতায় মেতেছেন। ভেতরে ভেতরে একে অপরের বিপক্ষে প্রচার চালানোর অভিযোগ করেন কোনো কোনো প্রার্থী। আবার প্রতিপক্ষের ভোটারদের ভয়-ভীতি, হুমকি প্রদান এমন অভিযোগও আছে নিয়ামতপুর নির্বাচনী মাঠে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের। কিন্তু কে যে কাকে ভোট দিবে তা জানে সৃষ্টিকর্তা। এ চিন্তায় হতাশায় অনেক চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা। একজন কর্মী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর প্রচার কিংবা প্রকাশ্যে একজনের এবং গোপনে অন্যজনের ভোট প্রার্থনা করছেন এমনও কেউ কেউ সুকৌশলী রয়েছেন।

এ কারণে প্রার্থীরা কোন কোন কর্মী নিয়ে বিব্রত বোধ করছেন, ভুগছেন বিশ্বাসহীনতায়, দূরের আত্মীয়-স্বজন দ্বারা ফোন দিয়ে ভোটারদেন মন গলাচ্ছেন । এদিকে চেয়ারম্যান পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজিনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নে খালেকুজ্জামান তোতা, ভাবিচা ইউনিয়নে ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়নে বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়নে মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নে রফিকুল ইসলাম ও বাহাদুরপুর ইউনিয়নে মামুনুর রশীদ নৌকা প্রতীকে প্রতিদন্দিতা করছে।

এছাড়াও বিএনপি ও অন্যান্য দলের সমর্থকরাও বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিশ্রতির ফুলঝুড়ি দিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকের শব্দে প্রকম্পিত নির্বাচনী মাঠ। প্রচারে মহিলা টিম, পুরুষ টিম সহ বিভিন্ন কৌশলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য বিরতিহীনভাবে কাকুতি-মিনতি অনুরোধ করছেন প্রার্থী ও কর্মীরা। প্রকাশ্যে দাপটের সঙ্গে নৌকার প্রচার চললেও অন্যান্য প্রতিকের প্রচারও ভেতরে ভেতরে কম চলছে না। প্রচারণায় সকলে সমানভাবে সুযোগ পাচ্ছে, কোন বাধা কেউ কাকে দিচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনী পথসভা করলেও বিএনপি বা স্বতন্ত্র প্রার্থীদের পথসভা খুব একটা চোখে পড়ার মতো নয়। সকল প্রার্থীর দাবি, নির্বাচন সুষ্ঠু হলে শতভাগ নিশ্চিত আমি বিজয়ী হব।

নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, চেয়ারম্যান পদে ৩৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ জানুয়ারী রাত ১২টা পর্যন্ত সকল প্রার্থী প্রচার প্রচারণা চালাতে পারবে। উপজেলায় ৮টি ইউনিয়নে ৯০ টি কেন্দ্রে ১লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭ জন ভোটার আগামী ৩১শে জানুয়ারি সোমবার ভোট প্রদান করবেন। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর জানান, আগামী ৩১শে জানুয়ারি ব্যাপক নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হবে, এ লক্ষ্যে পুলিশ, র‌্যাব, বিজিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স সহ সশস্ত্র আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ভোট সুষ্ঠু ও অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই ইউনিয়নে একজন করে মোট ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


আরোও অন্যান্য খবর
Paris