১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২০২৩ এশিয়ান কাপের চূড়ান্ত সূচি প্রকাশ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
২০২৩ এশিয়ান কাপের চূড়ান্ত সূচি প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : ২০২৩ সালে হতে যাওয়া ১৮তম এশিয়ান কাপ শুরু হবে ১৬ জুন। চলবে ১৬ জুলাই পর্যন্ত। এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। চীনের ১০টি শহরে ২৪ দল নিয়ে হবে ৩১ দিনব্যাপী এই টুর্নামেন্ট।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া ২০১৯ আসরের চেয়ে যা তিন দিন বেশি। এর আগে একবারই এই টুর্নামেন্টের আয়োজক ছিল চীন, ২০০৪ সালে। ১৬ দলের পরিবর্তে ২০১৯ আসর থেকে প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে ২৪ দল। জাপানকে হারিয়ে গত আসরের শিরোপা জিতেছিল কাতার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন