স্পোর্টস রিপোর্টার : রাজশাহী কালেক্টরেট মাঠে অনুষ্টিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার আলিঙ্গন ক্রীড়া চক্র ৬০ রানে হারায় প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্রকে। টস জয়ী আলিঙ্গন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। দলের পক্ষে অমিক ৬২ ও সলিমুল্লাহ ৬০ রান করেন। বিপক্ষে কামরুজ্জামান ২৬ ও মেহেদী ৩২ রান খরচায় ২টি করে উইকেট নেন। ১৬৮ রানের টার্গেট নিয়ে প্রাথমিক ক্রীড়া ব্যাট করতে নেমে ১৬ ও ১০৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সুজন ২৭ ও অভি ১৬ রান করেন।
বিপক্ষে খায়রুল ২৪ রান খরচায় ৪টি ও নোবেল ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় উত্তরা ক্রীড়া চক্র ৬ উইকেটে হারায় উইলো ক্রীড়া চক্রকে। টস জয়ী উইলো ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট খরচায় ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ ২৪ ও অন্তর ১৯ রান করেন। বিপক্ষ দলের রিদম ১৬ রান ও অপু ২৪ রান খরচায় ২টি করে উইকেট নেন। উত্তরা ৯৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ৪ উইকেট খরচায় ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিদম ১৫ ও আল আমিন ২৩ রান করেন। বিপক্ষে সজিত ১৮ রান খরচায় ৩টি উইকেট নেন।